২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র ইউনিয়নের কর্মসূচি

ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ১৯৫২ সালের এই দিনে আত্মপ্রকাশ করে সংগঠনটি। শুক্রবার পুরানা পল্টনে সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শুভ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ এপ্রিল সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির চেয়ারম্যান গোলাম আরিফ টিপুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী আব্দুল মতিন। উদ্বোধনী সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাপ্ত হবে। এদিন বিকাল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্ব পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ২৬ এপ্রিল ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হলেও এরপর দেশের সব জেলা ও বিশ্ববিদ্যালয় এবং সংসদের পাশাপাশি দেশের বাইরেও উদযাপিত হবে। সংবাদ সম্মেলনে উদযাপন জাতীয় কমিটির চেয়ারম্যান গোলাম আরিফ টিপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ছাত্র ইউনিয়ন সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বলসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিডিনিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯১৮ ঘ.