২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী আন্দোলনের সমাবেশ শুক্রবার

সংবিধানের মূলনীতি থেকে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ায় এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের মূলনীতি থেকে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ায় এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টন মোড়ে জুমার নামাজের পর এ সমাবেশ হবে বলে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলের প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, “সংবিধানের মূলনীতি থেকে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ায় এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে মহাসমাবেশ হবে।” এর পাশাপাশি সন্ত্রাস দমন, দুর্নীতি প্রতিরোধ, জনদুর্ভোগ অবসান, ভারতীয় ‘আগ্রাসনের’ প্রতিবাদ এবং ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠাও ইসলামী আন্দোলনের দাবির মধ্যে রয়েছে বলে জানান প্রচার সম্পাদক। সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২১৩০ ঘ.