২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় খোকার জামিন

ঢাকা সিটি কর্পোরেশনের টাকা আত্মসাতের মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের টাকা আত্মসাতের মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনকে জামিন দিয়েছে আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শামসুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করে ২৭ মে মামলার পরবর্তী দিন রাখেন। এর আগে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানান। জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- বনানীর ঢাকা সিটি কর্পোরেশন সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন নকিব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং স্থানের ব্যবস্থাপক এ এইচ এম তারেক। গত ১৫ ফেব্রুয়ারি সাবেক মেয়র খোকাসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এ মামলা করে। ওই মামলায় তাদের বিরুদ্ধে ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। বিএনপি নেতা খোকা মেয়র থাকাকালীন এই দুর্নীতির ঘটনা ঘটে বলে মামলা বলা হয়। গত বছরের ডিসেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করা হলে মেয়রের দায়িত্ব হারান নির্বাচিত খোকা। খোকার আইনজীবী মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার আসামিরা ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টে আতœসমর্পণ করে দুই মাসের জামিন নিয়েছিলেন, যার মেয়াদ ছিল সোমবার পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৩৫৮ ঘ.