২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনে সুরঞ্জিত

ব্যক্তিগত সহকারীকে নিয়ে ‘অর্থ কেলেঙ্কারির’ পর উদ্ভূত পরিস্থিতিতে গণভবনে গেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত সহকারীকে নিয়ে ‘অর্থ কেলেঙ্কারির’ পর উদ্ভূত পরিস্থিতিতে গণভবনে গেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। রোববার রাত ৯টার আগে তিনি গণভবনে পৌঁছান। তুরস্ক সফর শেষে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর গণভবনে গেলেন মন্ত্রী। প্রধানমন্ত্রীর ফেরার সময় বিমানবন্দরে না থাকার পর শেখ হাসিনার নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও দেখা যায়নি সহকারীর ‘অর্থ কেলেঙ্কারি’ নিয়ে সমালোচনার মধ্যে থাকা সুরঞ্জিত সেনগুপ্তকে। দেশে ফেরার পর বিকালে বাংলা নববর্ষ উপলক্ষে গণভবনে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানেও দেখা যায়নি দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিতকে। গত ৯ এপ্রিল রাতে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল চলছে। বিএনপিসহ বিভিন্ন দল থেকে সুরঞ্জিতের পদত্যাগের দাবি উঠলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ঘটনাটি ‘দুঃখজনক’ বলেছেন দলের নেতা মাহাবুব-উল আলম হানিফ। রেলমন্ত্রীর পদত্যাগে বিএনপির সংসদীয় দল রোববারই ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। অবশ্য এর জবাবে সুরঞ্জিত বলেছেন, বিরোধী দল তাকে মন্ত্রীর পদ দেয়নি; তাই তাদের কথায় তিনি পদত্যাগ করবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২২২১ ঘ.