চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরের কাজীর দেউরী মোড়ে অনুমতি ছাড়া মিছিল ও ‘নৈরাজ্য’ সৃষ্টির অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- সাইফুল ইসলাম (২০), ইয়াসিন আরাফাত (২০), ওবায়দুল আরাফাত (১৮), নাজমুল হোসেন (২৪), আবদুল করিম (৩২), সৈয়দ উল্ল¬াহ (১৮) ও ইকরাম মাহমুদ (১৮)।
রোববার দুপুর ১টার দিকে অনুমতি ছাড়া হঠাৎ মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুমতি ছাড়া রাস্তায় মিছিল করা এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অপরাধে এ সাত জনকে গ্রেপ্তার করা হয়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে কিছু শিবিরকর্মী কাজীর দেউরী মোড়ে জড়ো হয়ে হঠাৎ স্লে¬াগান দিয়ে মিছিল শুরু করে। এ সময় পুলিশ সাত জনকে আটক করে।
ওসি জানান, গ্রেপ্তার হওয়া সবাই ছাত্রশিবিরের কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৭৪৫ ঘ.
bdnews24