ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকার অভিযোগে দুই জন সম্পাদকসহ নয় জনকে অব্যাহতি দিয়েছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- আপ্যায়ন সম্পাদক আবুল খায়ের, পরিবেশ সম্পাদক মাহমুদা বেগম, সদস্য আলী আকবর বাবুল, ইসা উদ্দিন ইসা, মহিবুর রহমান সুইট, অ্যাডভোকেট সৈয়দ আখতার হোসেন, জাকির হোসেন বাবু, তাজুল ইসলাম ও আসাদ খান।
বুধবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান, সাধারণ সম্পাদ মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘদিন তারা দলীয় কর্মকাণ্ডে অংশ নেননি। এ জন্য তাদের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৬১২ ঘ.
bdnews24