২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর নিয়ে এরশাদের আল্টিমেটাম

আগামী ১৫ মের মধ্যে রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করা না হলে ধারাবাহিক হরতালসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

রংপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ মের মধ্যে রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করা না হলে ধারাবাহিক হরতালসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শনিবার সন্ধ্যায় রংপুর সদর উপজেলায় জাতীয় পার্টির এক জনসভায় এরশাদ বলেন, “রংপুরকে সিটি কর্পোরেশন করার ঘোষণা দেওয়ার পরে নারায়ণগঞ্জ ও কুমিল্লাকে সিটি কর্পোরেশন করা হলেও সেখানে নির্বাচন হয়ে গেছে। “এক দেশে দুই নীতি আর চলতে দেওয়া যায় না।” জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার আমলে রংপুরের মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকারের আমলেও একই অবস্থা চলছে।” বাংলাদেশের গণতান্ত্রিক আমলে প্রধান দুই দল ক্ষমতায় থেকে দেশের জন্য কিছুই করতে পারেনি বলে অভিযোগ করেন সাবেক এই সামরিক শাসক। তিনি বলেন, “তাদের শাসন আমল সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, বোমাবাজি ও মানুষ হত্যার।” জাতীয় পার্টির স্থানীয় নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে দলটির নেতা হবিবর রহমান, মশিয়ার রহমান রাঙ্গা, করিম উদ্দিন ভরসা, আব্দুর রউফ মানিক, মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২৫৮ ঘ.