২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ব্রিটিশ এমপির সাক্ষাৎ

যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের সদস্য রিচার্ড ফুলার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 05:09 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের সদস্য রিচার্ড ফুলার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার রাত ৯টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক ঘণ্টার বৈঠকে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদও বৈঠকে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরআরডি/২৩০৫ ঘ.