ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল প্রত্যাহারের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছে মহাতীর্থ লাঙ্গলবন্দ ¯œান উৎসব উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি।
বুধবার রাতে কেন্দ্রীয় কমিটির সদস্য নিরঞ্জন সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধী দলীয় নেতা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি ও ভক্তদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।
আগামী ৩০ ও ৩১ মার্চ নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী ¯œান উপলক্ষে বিভিন্ন স্থান থেকে ভক্তরা সমাগত হবেন।
এই ধর্মীয় অনুষ্ঠানের আগে ২৯ মার্চ বিএনপি হরতাল ডাকায় তার প্রত্যাহারের অনুরোধ করেছিল লাঙ্গলবন্দ ¯œান উৎসব উদযাপন পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৫৬ ঘ.
bdnews24