২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে কারাগারে সাকা

তিনদিন চিকিৎসা নেওয়ার পর যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপির এই নেতাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনদিন চিকিৎসা নেয়ার পর চিকিৎসকদের পরামর্শে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গাজীপুরে কাশিমপুর কারাগারে আনা হয়েছে। রোববার রাত ৭টা ১০ মিনিটের দিকে বিএনপির এই নেতাকে কারাগারে ফিরিয়ে আনা হয় বলে জানান কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চিকিৎসা নেওয়ার পর সুস্থ হলে সকালে চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ড তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। বুকে ব্যথা অনুভব করায় গত বৃহস্পতিবার সালাউদ্দিন কাদেরকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/২০২২ ঘ.