২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস দমনে ইমামদের প্রশংসায় প্রধানমন্ত্রী

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সরকারি প্রচেষ্টায় সহায়তা করার জন্য ইমামদের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সরকারি প্রচেষ্টায় সহায়তা করার জন্য ইমামদের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামের সত্যিকার চেতনা সমুন্নত রাখতে ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে ইমামদের অব্যাহত সমর্থনও চেয়েছেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার সকালে জাতীয় ইমাম সম্মেলন ২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এ কথা বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমী ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ইমামদের কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “বহুকাল থেকেই ধর্মীয় নেতা হিসাবে ইমামরা সমাজে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত এবং একই সঙ্গে তারা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতেও অবদান রাখছেন।” আওয়ামী লীগ ক্ষমতায় যেতে কখনো ধর্মকে ব্যবহার করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুই স্বাধীনতার পর ইসলামের কল্যাণে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩০২ ঘ.