ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কর্মসূচি নিয়ে আলোচনা করতে শরিক চার দল, সমমনা দল এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বৈঠক করছেন খালেদা জিয়া।
তার গুলশান কার্যালয়ে রাত পৌনে ৯টায় প্রথমে বৈঠক শুরু হয় চারদলীয় জোটের নেতাদের সঙ্গে।
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ মার্চ মহাসমাবেশ প্রস্তুতি এবং নতুন কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান, নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, মহাসচিব আহমেদ আবদুল কাদের প্রমুখ উপস্থিত রয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানও রয়েছেন বৈঠকে।
এরপর সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করবেন খালেদা। সর্বশেষ রাত সাড়ে ১০টায় বৈঠক হবে এলডিপি‘র সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১২৯ ঘ.
bdnews24