২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চেই আরেকটি ট্রাইব্যুনাল

বর্তমান ট্রাইব্যুনালে আট জনের বিচার যত দ্রুত সম্ভব শেষ হবে বলেও জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও বলেছেন, যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করতে এই মাসেই আরেকটি ট্রাইব্যুনাল গঠন হবে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এক দিন আগে আইনমন্ত্রী শফিক আহমেদও বলেন, মার্চ মাসে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হবে। কামরুল বলেন, বর্তমান ট্রাইব্যুানালে আট জনের বিচার সরকার যত দ্রুত সম্ভব শেষ করতে চায়। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর গোলাম আযম, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ আট জনকে গ্রেপ্তারের পর তাদের বিচার চলছে। অন্যরা হলেন- মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল¬া, মো. কামারুজ্জামান ও আব্দুল আলীম। প্রতিমন্ত্রী আরো জানান, দ্বিতীয় ট্রাইব্যুনালের আদালত ভবন এবং বিচারকাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় সবকিছু আগামী এক সপ্তাহের মধ্যে ঠিক করা হবে। এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের জন্য কিছু বিধিবিধান সংস্কার করা হবে বলেও জানান তিনি। যে আইনের বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সে আইন অনুযায়ী, কাজের সুবিধায় বিধি বিধান প্রণয়নের ক্ষমতা ট্রাইব্যুনালেরই রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এনএ/এমআই/১৫৩০ ঘ.