২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবার হিযবুত তাহরীরের প্রচারপত্র

চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে প্রচারপত্র পাঠিয়েছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে প্রচারপত্র পাঠিয়েছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। ‘পিলখানা হত্যাকাণ্ডের ৩য় বর্ষে দেশবাসীর প্রতি হিজবুত তাহরীর আহবান’ শিরোনামে এক পাতার উভয় পাশে লেখা প্রচারপত্রে বলা হয়, “সাম্রাজ্যবাদী কাফির-মুশরিক রাষ্ট্র মার্কিন-বৃটেন-ভারত তাদের দালাল হাসিনার সহায়তায় এদেশ ও এদেশের মুসলিম সেনাবাহিনীর উপর তাদের নিয়ন্ত্রণ সুদৃঢ় করেছে।” “তাদের এ নিয়ন্ত্রণ থেকে মুক্তির লক্ষ্যে হিযবুত তাহরীর এর নেতৃত্বে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার” আহবান জানানো হয় প্রচারপত্রে। গত ৯ জানুয়ারি দুপুরে চট্টগ্রামে চারদলীয় জোটের মহাসমাবেশ চলাকালীন সময়ে কয়েকটি গণমাধ্যম কার্যালয়েও প্রচারপত্র বিতরণ করা হয়েছিল হিযবুতের পক্ষ থেকে। এর ৯ দিন পর (১৯ জানুয়ারি) সেনাসদর সংবাদ সম্মেলনে করে জানিয়েছিল, বর্তমান সরকারকে উৎখাতে কয়েকজন ধর্মান্ধ সেনা সদস্যের অভ্যুত্থানচেষ্টা নস্যাৎ করেছে সেনাবাহিনী। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত বেশ কয়েকটি গণমাধ্যম কার্যালয়ে প্রচারপত্র পাঠানো হয়। বিভিন্ন গণমাধ্যমের চট্টগ্রাম কার্যালয়ের কর্মীরা প্রচারপত্র পাওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। এ প্রসঙ্গে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমশিনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাইরে কঠোর নজরদারির কারণে প্রচারপত্র বিলি করতে না পেরে গণমাধ্যম অফিসে বিতরণ করছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।” প্রচারপত্রে কোনো ঠিকানা দেওয়া না হলেও দুটি ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ করা হয়। এগুলো হলো-িি .িশযরষধভধঃ.ড়ৎম,িি .িযরুন-ঁঃ-ঃধযৎরৎ.রহভড়. প্রচারপত্রের প্রকাশকাল দেওয়া হয় ‘২৪ ফেব্র“য়ারি, ২০১২’। জানুয়ারির প্রচারপত্রে ২০০৯ সালের পিলখানা হত্যাযজ্ঞকে ‘ভারত কর্তৃক দেশের মেধাবী সেনা অফিসারদের নির্মমভাবে হত্যা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে (পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া) খিলাফতের পুনরুত্থান ঠেকানো ও চীনকে নিয়ন্ত্রণের কৌশল’ বলে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩৫ ঘ.