২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ১৪৪ ধারা

এক সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সভা ডাকায় নড়াইল শহরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 05:04 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

নড়াইল, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সভা ডাকায় নড়াইল শহরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা চলবে। রোববার রাতে অতিরিক্ত জেলা হাকিম খন্দকার হাসনাত তারিকের সই করা এ আদেশে তা জারি করা হয় বলে পুলিশ জানিয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা বিএনপি শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এক ডাকে। ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতির জন্য এই সভা ডাকা হয়। যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে পরে একই সময়ে চৌরাস্তায় সভা ডাকে জেলা শ্রমিক লীগ। এছাড়া শহরের শিল্পকলা একাডেমি চত্বরে পৌর আওয়ামী লীগ, পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা কৃষকলীগ একই দাবিতে সমাবেশের ডাক দেয়। নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাল্টাপাল্টি সভার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.