২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ‘শিবিরকর্মী’ আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সমর্থকরা শিবিরকর্মী সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সমর্থকরা শিবিরকর্মী সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে আটক সাখওয়াত হোসেন আরবী প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি গ্রামে। সাখাওয়াতের কাছে সাতটি জিহাদী বই পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। মতিহার থানার ওসি আকবর হোসেন ছাত্রদের বরাত দিয়ে বলেন, বেলা ৩টার দিকে সাখাওয়াত হোসেন মাদার বখ্শ হলে প্রবেশের চেষ্টা করেন। এ সময় শেরে বাংলা হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহমেদ, ছাত্রলীগকর্মী আবদুর রউফ ও সুজন তার ব্যাগ তল্লাশি করে সাতটি জিহাদী বই পান। এরপর তাকে মারধর করে তারা মতিহার থানা পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাখাওয়াত হোসেনকে মতিহার থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৮ ঘ.