ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত বিচার আইনের মেয়াদ ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রেখে সংসদে সংশোধিত বিল উত্থাপন করা হয়েছে।
ত্রাস ও অরাজক পরিস্থিতির মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতির লক্ষ্যে আইনটির মেয়াদ বৃদ্ধির এ বিল মঙ্গলবার উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
২০০২ সালে বিলটি প্রণীত হওয়ার পর দুই বছর কার্যকর ছিল। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার দুই বার এর মেয়াদ বাড়ায়। ২০১০ সালে একবার দুই বছর বাড়িয়ে এ বছরের এপ্রিল পর্যন্ত করে বর্তমান সরকার।
আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১২ বিলটি পরীক্ষা নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্যে স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গত ১৬ জানুয়ারি এ আইনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।
মেয়াদ বাড়ানোর কারণ হিসাবে বিলে বলা হয়, ছিনতাই, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টির অপরাধগুলোর কার্যকরভাবে মোকাবেলা এবং এ সব অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে এর মেয়াদ বাড়ানো প্রয়োজন।
এছাড়া এ আইনের অধীনে তদন্ত ও বিচারাধীন ২২৬৯টি মামলা নিষ্পত্তির লক্ষ্যেও আইনটির মেয়াদ বাড়ানো প্রয়োজন।
এ লক্ষ্যে আইনের ধারা ১ এর উপ ধারা ২-এ ১০ বছর শব্দের পরিবর্তে ১২ বছর প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। এর ফলে আইনটি ২০১৪ সালের ৭ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।
বিকাল পৌনে ৫টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের মঙ্গলবারের অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৩৪ ঘ.
bdnews24