ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক ছাত্রলীগ সভাপতি ওবায়দুল কাদের বলেছেন, এখনকার ছাত্র রাজনীতির সঙ্গে জড়িতদের দেখলে মানুষ ভয় পায়।
রোববার তিনি এক কর্মশালায় বলেন, “আমাদের সময় আমরা কমন রুমের সামনে দিয়ে হেঁটে গেলে মেয়েরা দেখতে আসত। আর এখন তারা ভয়ে পালায়।”
বর্তমান যোগাযোগমন্ত্রী কাদের ১৯৭৮-৮১ মেয়াদে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালনকারী কাদের বক্তব্য দিচ্ছিলেন তার সাবেক সংগঠনের ৬৪তম বর্ষপূর্তির পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক কর্মশালায়।
বর্তমানে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কিছু সংখ্যক নামধারী ছাত্রলীগের কারণে এ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে।
“এদেরকে চিহ্নিত করে সংগঠন থেকে বের করে দিলেই ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগেরও ভাবমূর্তি উজ্জ্বল হবে।”
“কেউ অপকর্ম করলেই সেখানে কমিটি বিলুপ্ত করা হচ্ছে। কিন্তু এটা কোনো সমাধান নয়, যারা অপকর্ম করছে তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।”
তার এক প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলা পর্যায়ে ছাত্রলীগের ৮৭টি ইউনিটের মধ্যে ৮৪টিতে কমিটি রয়েছে এবং অপকর্মের কারণে বাকি তিনটির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তখন কাদের বলেন, “মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলেই সমাধান করা যায় না, এখানে সার্জিক্যাল অপারেশন করতে হবে। আর কোনো কমিটি ভাঙার আগে আরেকটি কমিটি তৈরি করতে হবে। কারণ কমিটি নেই বলে কোনো অপকর্ম এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”
“বর্তমানে যেখানে যাই সেখানেই ছাত্রলীগের ছড়াছড়ি। এতো ছাত্রলীগ আসল কোথা হতে?”
কর্মশালায় ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২১০৮ ঘ.
bdnews24