২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৭ শিবিরকর্মী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের ১৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের ১৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৫টার দিকে বন্দর নগরীর উত্তর পাহাড়তলীর পূর্ব মনসুরাবাদে একটি বাড়িতে বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরেফীন জুয়েল জানিয়েছেন। তারা যে বাড়িতে বসে বৈঠক করছিলেন, ১৭ শিবিরকর্মীর সঙ্গে ওই বাড়ির মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য ওই সভা হচ্ছিল বলে আমাদের কাছে খবর ছিল।” শিবিরকর্মীদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রচারপত্র ও ধর্মীয় উস্কানিমূলক বই উদ্ধারের করা জানিয়ে তিনি বলেন, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃতরা হলেন- শামসুদ্দিন আহমেদ (২২), নাসিমুল আরেফিন (১৮), সাজ্জাদ হোসেন (২১), শহীদুল ইসলাম (২০), মাজহারুল ইসলাম (২১), আকরাম হোসেন (২০), নুরুল আলম (২০), ফখরুদ্দিন আহমদ (২১), মানিক হোসেন (১৯), এম মাওলা (২২), সাইদুল ইসলাম (২০), ফারুক হোসেন (২০), ইশতিয়াক হোসেন (২০), মোহাম্মদ কামরুল ইসলাম (২৩), মোহাম্মদ হাসান (১৮), নিজামুদ্দিন (২১), মহিন উদ্দিন মিজান (২১) এবং বাড়ির মালিক মাহবুবুল আলম (৪৮)। পাহাড়তলী থানার ওসি মো. নুর উন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব মনসুরাবাদে মাহবুবুল আলমের বাড়ির নিচ তলায় একটি কক্ষে সভা করার সময় তাদের ধরা হয়। কক্ষটি ছাত্রশিবিরের কার্যালয় হিসেবে ব্যবহার হত বলে ধারণা করছি। শিবিরকর্মীদের ৫৪ ধারার গ্রেপ্তার দেখানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ আনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এমআই/২০৪০ ঘ.