মাদারীপুর, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধাদান ও হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বুধবার মাদারীপুর থানায় করা এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদল সভাপতি মফাজ্জেল হোসেন খান মফা, সহ-সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান, সরকারি নাজিমুদ্দিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহিন মৃধা ও যুবদলের রফিকুল ইসলাম।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া ও জখমের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ পারভেজ বলেন, মঙ্গলবার বিকালে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছিল। সেখানে পুলিশের কাজে নেতাকর্মীরা বাধা দেয়নি। পুলিশই বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে লাঠিপেটা করে কর্মসূচি প- করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২২ ঘ.
bdnews24