২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চার জামায়াত-শিবির কর্মী আটক

সিলেটে ঝটিকা মিছিল করার সময় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

সিলেট, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ঝটিকা মিছিল করার সময় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বন্দরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমেদ। আটককৃতরা হলেন- আব্দুর আলিম আরাফাত (২৪), আব্দুল জলিল (৩০) দুলাল আহমদ (২৪) ও জয়নাল আবেদীন (২৩)। এদের মধ্যে জয়নাল উপশহরের একটি বেসরকারি স্কুলে চাকরি করেন। ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা ও ভাংচুর এবং পুলিশকে মারধরের ঘটনায় মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। সারাদেশে মিছিল সমাবেশে বাধা এবং আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াত সিলেট মহাগনর শাখার উদ্যোগে এ ঝটিকা মিছিল বের হয়। বন্দরবাজারেই পুলিশ ধাওয়া করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫৪ ঘ.