২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ রেজার বিরুদ্ধে মানহানি মামলা

জাতীয় পার্টি থেকে বহিষ্কার হওয়ার দুইদিন পর সাংসদ এইচ এম গোলাম রেজার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দলটির এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 09:00 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি থেকে বহিষ্কার হওয়ার দুইদিন পর সাংসদ এইচ এম গোলাম রেজার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দলটির এক নেতা। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম হাসানুল ইসলামের আদালতে জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের এ মামলা করেন। মামলায় ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে জানিয়ে বাদীর আইনজীবী লিটন কান্তি গুহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। মামলায় বলা হয়, গত ৩ অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকার রেজার বরাত দিয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এসব তথ্যে তার নেতার অপূরণীয় ক্ষতি হয়েছে। শৃঙ্খলা ভঙের অভিযোগে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রেজাকে গত শনিবার দল থেকে বহিষ্কার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৪৫৬ ঘ.