২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি’র দশম কংগ্রেস বৃহস্পতিবার শুরু

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দশম কংগ্রেস শুরু হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 09:54 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দশম কংগ্রেস শুরু হচ্ছে বৃহস্পতিবার। রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদ ঘোষণা করা হবে। রোববার সকালে সিপিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাজ্জাদ জহির চন্দন লিখিত বক্তব্যে বলেন, “এবারের কংগ্রেসে যে স্লোগান আমরা সামনে নিয়ে এসেছি তা হলো দুই বুর্জোয়া জোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বান ও অঙ্গীকার।” দশম কংগ্রেসে নয়টি দেশের ১৬টি ভ্রাতৃপ্রতিম সংগঠনের ২২ জন প্রতিনিধি অংশ নেবেন বলে জানান তিনি। জহির চন্দন জানান, কংগ্রেসের আগে পার্টির জেলা কমিটিসমূহের সম্মেলনে দশম কংগ্রেসের জন্য ৬১৪ জন প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ১৮০ জন নারী ও ১৬ জন আদিবাসী। এ ছাড়া ৬০ জন প্রবীণ পার্টি সদস্য ৭২ জন পর্যবেক্ষক এই কংগ্রেসে যোগদানের জন্য মনোনীত হয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দশম কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বক্তব্য দেন। উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হোসেন, শাহ আলম ও লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, ফেরদৌস আহমেদ উজ্জ্বল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এফএ/এএল/১৫৪৮ ঘ.