২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ ‘শিবিরকর্মী’ গ্রেপ্তার

রাজবাড়ীর দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একটি বাসে থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

রাজবাড়ী, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজবাড়ীর দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একটি বাসে থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার মাচপাড়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজু (৩২) কুষ্টিয়ার শান্তিডাঙ্গার আব্দুর রশিদ মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে শিবিরকর্মী বলে দাবি করেছে বলে জানান পাংশা থানার ওসি আব্দুল খালেক। ওসি জানান, কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয়। “এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।” এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৪১ ঘ.