ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন ।
রাত ২টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্রাসেলস রওনা হবেন।
ইউরোপীয় পালামেন্টের তিন সদস্যের উদ্যোগে ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘বাংলাদেশের গণতন্ত্র ও আগামী নির্বাচন’ শীর্ষক সেমিনারে অংশ নেবেন বিএনপির এই মুখপাত্র।
সেমিনারে তিনি দেশের প্রধান বিরোধী দল বিএনপিসহ বিরোধী দলের অবস্থান তুলে ধরবেন।
মির্জা ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৯ অক্টোবর ব্রাসেলসে এই আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
এরপর ভারপ্রাপ্ত মহাসচিব যুক্তরাষ্ট্র সফর করবেন। সেখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘টেকসই গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে তিনি বক্তব্য রাখবেন।
আগামী ১৬ অক্টোবর দেশে ফিরবেন মির্জা ফখরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএএইচ/এইচএ/২১০৪
bdnews24