২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঝিনাইদহ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তাহেরহুদা বাজারে এ হামলার পর সন্ত্রাসীদের বোমা হামলায় আরো দুই ব্যক্তি আহত হন বলে জানায় পুলিশ। নিহত গোলজার হোসেন (৪২) তাহেরহুদা গ্রামের সবেদ আলীর ছেলে। তিনি হরিণাকুণ্ডু বিএনপির উপজেলা কমিটির সদস্য এবং উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের সাংবাদিকদের বলেন, ব্যবসায়ী গোলজার হোসেন সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাজারের হোসেন আলীর দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে মারাতœক জখম করে। পরে তাদের বোমা হামলায় তার একটি হাত মারাত্মক জখম হয়। বাজারের লোকজন সন্ত্রাসীদের ধাওয়া দিলে তখনও বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এ সময় বোমার আঘাতে শুকুর আলী জোয়ার্দ্দার ও তার ছেলে বকুল হোসেন আহত হন। ওসি জানান, আহত গোলজারকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলতে পারেননি ওসি। তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা জানান, বিএনপি নেতা ও ব্যবসায়ী গোলজারকে কারা হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/এইচএ/২২০০ ঘ.