২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ের তৃণমূল নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া মাঠ পর্যায়ে দলের অবস্থা জানতে বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া মাঠ পর্যায়ে দলের অবস্থা জানতে বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন । গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টা থেকে ঘন্টাব্যাপী এই বৈঠক হয়। গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া দলের তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এ বৈঠক হয়। খালেদা জিয়া ইতোমধ্যে গাজীপুর, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, ব্রাহ্মণবাড়ীয়া ও কুমিল্লার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ঠাকুরগাঁওয়ের তৃণমূল নেতাদের মধ্যে জেলার সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সিনিয়র সহসভাপতি শাহেদ কামাল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী ছাড়াও ঠাকুরগাঁও সদর, রানীশংকৈল, পীরগঞ্জ বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও পৌর কমিটির নেতারা বৈঠকে অংশ নেন। এই বৈঠকে খালেদা জিয়া তৃণমূল নেতাদের কাছ থেকে জেলার সাংগঠনিক কার্যক্রম, কমিটি ও অঙ্গসংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৭ ঘ.