ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু।
বৃহস্পতিবার এরশাদ তাকে এ পদে নিয়োগ দেন।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী পার্টি চেয়রাম্যান জিয়াউদ্দিনকে এই পদে নিয়োগ দিয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮৫১ ঘ.
bdnews24