ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে আহবায়ক এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ১১ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, মনিরুল হক চৌধুরী, ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, মশিউর রহমান, হারুন অর রশিদ, মজিবুর রহমান সারওয়ার, আসাদুল হাবিব দুলু ও সাখাওয়াত হাসান জীবন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহম্মেদ গত ১ অক্টোবর জানান, ভোটার তালিকা হালনাগাদ হবার পরই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬৪০ ঘ.
bdnews24