২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমিছিল সফল করায় অভিনন্দন খালেদার

গণমিছিল সফল করায় ঢাকা মহানগরসহ বৃহত্তর ঢাকা জেলার জনগণ ও দলের নেতাকর্মীদের অভিনন্দন জাানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 06:18 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিল সফল করায় ঢাকা মহানগরসহ বৃহত্তর ঢাকা জেলার জনগণ ও দলের নেতাকর্মীদের অভিনন্দন জাানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। একইসঙ্গে চার দলীয় জোট ও সমমনা দলের নেতাকর্মীদেরও অভিনন্দন জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা। পাশাপাশি গণমিছিলের সংবাদ সংগ্রহে কর্তব্যরত ইলেক্ট্রনিক ও গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্টদের প্রতিও তিনি শুভেচ্ছা জানান। সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে খালেদা জিয়া গণমিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হয়। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এই গণমিছিলের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/০০০৯ ঘ.