২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মামলা: বিএনপি’র ৬ হাজার আসামি

চাঁদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় ছয় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

চাঁদপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় ছয় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন। মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় অনেক নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ছয় হাজার জনকে এই মামলায় আসামি করা হয়। চাঁদপুর শহরে বিএনপির গণমিছিল বের করা নিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে বিএনপি’র দুই কর্মী পুলিশের গুলিতে নিহত এবং পুলিশসহ শতাধিক আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.