২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের দুর্নীতি মামলা ৬ মাস স্থগিত

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। মামলা বাতিলে মওদুদের করা এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি একেএম ফজলুর রহমান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ এ আদেশ দেন। আদালত একই সঙ্গে মামলাটি বাতিলের আদেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মওদুদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলার অভিযোগ আমলে নেওয়ার পর বর্তমানে বিচারিক আদালতে অভিযোগ গঠনের শুনানি চলছে। এর আগে একই বছরের ৩ জুলাই সম্পদের সম্পদ ও আয়ের বিবরণী চেয়ে মওদুদকে চিঠি দিয়েছিলো দুদক। রোববার আদালতে মওদুদ নিজেই শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু। বিডিনি উজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৪৪২ ঘ.