২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএমে কারচুপির সুযোগ নেই: সাখাওয়াত

ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম নিয়ে বিএনপির আপত্তির মধ্যেই নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, এই পদ্ধতিতে কারচুপির কোনো সুযোগ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

গাজীপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম নিয়ে বিএনপির আপত্তির মধ্যেই নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, এই পদ্ধতিতে কারচুপির কোনো সুযোগ নেই। যারা ভোট কারচুপি করতে চায়, তারাই ইভিএমের বিরোধিতা করে বলে পাল্টা মন্তব্যও করেছেন তিনি। সাখাওয়াত শনিবার গাজীপুরে এক সভায় বলেন, “কুমিল্লায় ইভিএম পদ্ধতি ব্যবহারের কারণে ভোটাররা সহজেই ভোট দিতে পেরেছেন। এই পদ্ধতিতে কারচুপি করার কোনো সুযোগ নেই।” গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সার্ভার স্টেশন উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সাখাওয়াত। বিদায়ী নির্বাচন কমিশনার সাখাওয়াত জানান, ১৩ ফেব্র“য়ারির কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বর্তমান কমিশনের শেষ নির্বাচন। “ইউপি নির্বাচন ছোট হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের সঙ্গে সরকারি-বেসরকারি সব কর্মকর্তাকে সততার সঙ্গে কাজ করতে হবে,” বলেন তিনি। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের বিষয়ে সাখাওয়াত বলেন, “এটা অবশ্যই ভালো উদ্যোগ। তবে শেষ পর্যন্ত এর ফলাফল কী হবে, তা জানি না।” সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) ও উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবির মুরাদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬১৬ ঘ.