ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আগামী রোববার অনুষ্ঠিত হবে বলে শুক্রবার সরকারি এক তথ্য বিররণীতে জানানো হয়।
এতে বলা হয়, বিকাল ৩টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের ১৪তম সভা হবে। সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
জাতীয় সংসদের প্রধান হুইপ মো. আব্দুস শহীদ দলীয় সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২০২৪ ঘ.
bdnews24