২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের ১৭ কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় ১৭ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শাতে বলা হয়েছে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় ১৭ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শাতে বলা হয়েছে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে। মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, সৌরভ, তমাল, আগুন, নান্নু, টনি, নয়ন, ইউনুস, রেদওয়ান, হিরন্ন কুমার বাবু, শিব্বির, দ্বীন ইসলাম, জাহিদ, ফয়সাল, রফিক, আলউদ্দিন, কাওসার ও সোহাগ। পাশাপাশি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামানকে কেন বহিষ্কার করা হবে না- তা পাঁচ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। সোমবার রাতে রেস্তোরাঁয় বসাকে কেন্দ্র করে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের অনুসারীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের সাত নেতাকর্মী আহত হন। এ সময় দুই পক্ষের সমর্থকদের হাতে লাঠি, রড ও ধারালো অস্ত্র দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১০৮ ঘ.