২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিবিরের সাধারণ সম্পাদক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমনসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমনসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিহার থানা পুলিশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন চেতনা ছাত্রাবাস থেকে তাদের আটক করে। আটক অপর দু’জন হলেন ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য শহিদুল ইসলাম ও মিজানুর রহমান। মতিহার থানার ওসি আকবর আলী শিবিরের তিন নেতাকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা আছে। বৃহস্পতিবার এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৪১ ঘ.