২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের হরতালের হুমকি আমিনীর

সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' এ শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে ফের হরতালের হুমকি দিয়েছে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' এ শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে ফের হরতালের হুমকি দিয়েছে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। বৃহস্পতিবার রাজধানীর লালবাগে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন তিনি। সেই সঙ্গে দাবি আদায়ে আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৩ অক্টোবর ঢাকা, ৮ ডিসেম্বর সিলেট, ১০ ডিসেম্বর চট্টগ্রাম, ১৪ ডিসেম্বর খুলনা, ১৫ ডিসেম্বর বরিশাল, ২১ ডিসেম্বর রাজশাহী এবং ২২ ডিসেম্বর রংপুরে বিভাগীয় উলামা মাশায়েখ সমাবেশ। এছাড়া ২৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় উলামা মাশায়েখ ও বুদ্ধিজীবি সম্মেলন করা হবে। আমিনী বলেন, "দেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে। কারো কথা বলার অধিকার নেই।" কর্মসূচি ঘোষণার পর তিনি বলেন, সরকার যদি দাবি না মানে তাহলে হরতাল ডাকা হবে। একই দাবিতে এর আগেও হরতাল করেছিলো ইসলামী ঐক্যজোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৫৩২ ঘ.