২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাত ৮টার দিকে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বুধবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর শেখ হাসিনা নিঊইর্য়কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ২৪ সেপ্টেম্বর দেওয়া ভাষণে তিনি জনগণের ক্ষমতায়ন ভিত্তিক 'শান্তির মডেল' উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী ১১ দিনের এই সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আয়োজিত সন্ত্রাস দমন, সংক্রামক ব্যাধি, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। শেখ হাসিনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী ও শিশুদের জীবনযাত্রার মানোন্নয়নের স্বীকৃতি স্বরূপ 'সাউথ সাউথ পুরস্কার' পান। এর পর ২৬ ও ২৭ সেপ্টেম্বর তিনি কানেক্টিকাটে তার স্বাস্থ্য পরীক্ষা করান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৪১ ঘ.