২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সেমাই কারখানায় আগুন

নগরীর পাঁচলাইশ থানা এলাকার বিবিরহাটে একটি সেমাই কারখানায় আগুন লেগে বহু মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানা এলাকার বিবিরহাটে একটি সেমাই কারখানায় আগুন লেগে বহু মালামাল পুড়ে গেছে। বুধবার বিকাল ৫টার দিকে আগুন লাগে। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটির অন্তত চারলাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দমকল বাহিনী জানিয়েছে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর বিশ্বান্তর বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ছয়তলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত 'মধুবন' সেমাই কারখানায় আগুন লাগে। দমকল বাহিনীর চন্দনপুরা ও বায়েজীদ স্টেশনের চারটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২৩২২ ঘ.