২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনোত্তর সহিংসতা ২০১০: পাঁচজনের যাবজ্জীবন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২০১০ সালের নির্বোচনোত্তর সহিংসতায় একজনের মৃত্যুর ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

বরিশাল, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২০১০ সালের নির্বোচনোত্তর সহিংসতায় একজনের মৃত্যুর ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস করে কারাভোগ করতে হবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়জনকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে। বুধবার বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এই সাজা দেন। দ-িতরা হলেন মামুন মোল্লা, আব্দুল হক ভাট্টি, সুমন মোল্লা, জালাল সরদার ও মনির ভাট্টি। এরমধ্যে মামুন মোল্লা ও আব্দুল হক ভাট্টি ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। নির্বাচনোত্তর সহিংসতায় ২০০১ সালের ২২ অক্টোবর আগৈলঝাড়ার চাত্রিশিরা গ্রামের বাবুল বাহাদুর নিহত হন। মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের সংসদ নির্বাচনের পর সহিংসতায় বাগধা ইউপি'র তৎকালীন চেয়ারম্যান নূর হোসেন বাহাদুরের ছোট ভাই বাবুল বাহাদুর খুন হন। এ ঘটনার দিনই (২২ অক্টোবর) ১৮ জনকে আসামি করে চেয়ারম্যান নূর হোসেন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৬ সালের ২৮ জুন ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। খালাশ পেয়েছেন মনির মোল্লা, ফারুক বাহাদুর, শাহাদাত, এমদাদুল, ওমর ভাট্টি, ছালাম ভাট্টি, খসরু বাহাদুর, জালাল ভাট্টি ও পলাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.