২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির স্বেচ্ছাচারিতা মানা যায় না: হাসিনা

প্রধান বিরোধী দলের কোনো ধরনের স্বেচ্ছাচারিতা প্রশ্রয় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দলের কোনো ধরনের স্বেচ্ছাচারিতা প্রশ্রয় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, "তারা (বিরোধী দল) সংবিধান মানবেন না, সংসদ মানবেন না, উচ্চ আদালত মানবেন না, উচ্চ আদালতের রায় মানবেন না। তারা চায়টা কী? এটাই আমার প্রশ্ন। এরকম স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া হবে না।" ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে এ কথা বলেন হাসিনা। উচ্চ আদালতে বিএনপি সমর্থক আইনজীবীদের আচরণের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "তারা তাদের আসল রূপ দেখিয়েছেন। উচ্চ আদালতেও গুণ্ডামি-মাস্তানি করেছেন। বিচারপতির দিকে লোহার পাত ছুড়ে মেরেছেন।" স¤প্রতি ফজলুল হক আমিনীর সংবিধান নিয়ে কটূক্তি বিষয়ক এক রিটে খালেদা জিয়ার প্রসঙ্গ আসায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোল হয়। এসময় বিচারপতিদের দিকে প্রিন্টারের ট্রেও ছুড়ে মারা হয়। আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, "আমি আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা মোকাবেলা করেছি। আমার আত্মবিশ্বাস আছে।" "যারা এতিমদের টাকা ও জনগণের টাকা লুটে খায়- তাদের বিচার অবশ্যই হবে।" জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনায় দুর্নীতির অভিযোগে খালেদার বিরুদ্ধে স¤প্রতি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/১৯৪১ ঘ.