শেরপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভয়ভীতি সৃষ্টির এক মামলায় শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আবু রায়হান রূপনের হেফাজতের আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার শেরপুরের জেষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপু এ আদেশ দেন। এসময় রূপনের জামিন আবেদনও নাকচ করেন বিচারক।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান রূপনকে জিঞ্জাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করেন।
শহরে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে দায়ের মামলায় শুক্রবার রাতে শহরের রঘুনাথ বাজারের থানা মোড় থেকে রূপনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৮০৪ ঘ.
bdnews24