ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর, চট্টগ্রাম, পঞ্চগড় ও নোয়াখালী জেলার নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এর ফলে সারাদেশে মোট নতুন আহ্বায়ক কমিটির সংখ্যা দাঁড়াল ৪০।
বুধবার স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক শরফত আলী সপুর নেতৃত্বে সারাদেশের কমিটি পুনর্গঠিত হচ্ছে।
শেরপুরে আহ্বায়ক হলেন তারেক উজ্জামান তারেক। যুগ্ম আহবায়করা হলেন- রেজাউল করীম রুমি, মোহাম্মদুল আলম মোল্লা ও মো. সাইদুল তালুকদার।
পঞ্চগড়ে আহ্বায়ক হলেন তাজমীনুল ইসলাম তানু এবং যুগ্ম আহবায়করা হলেন- মাহমুদার রহমান ও কাউসার আলম।
নোয়াখালীর আহ্বায়ক শাহ মো. জাফরউল্লাহ রাসেল এবং চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক হলেন মো. আলমগীর তালুকদার টিপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৪৮ ঘ.
bdnews24