২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে নিয়ে বাড়াবাড়ি করবেন না: ওবায়দুল

বঙ্গবন্ধুকে নিয়ে 'বাড়াবাড়ি' না করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুকে নিয়ে 'বাড়াবাড়ি' না করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, "শোক দিবসের আয়োজন করলে নিজেদের টাকায় করবেন। অন্যদের কাছ থেকে চাঁদাবাজি করবেন না।" "এসব করে বঙ্গবন্ধুকে খাটো করবেন না, তার আত্মাকে কষ্ট দিবেন না।" ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে তার ধানমন্ডির বাসভবনে হত্যা করে। বিএনপির সরকারবিরোধী আন্দোলন বিষয়ে ওবায়দুল বলেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না, তার মধ্য দিয়ে সরকার পতনও হয় না। আন্দোলন করার শক্তি না থাকায় তারা বারবার পিছিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রমজানে সেহরী ও ইফতারের সময় বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি মো. শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন, পরিষদের সাধারণ সম্পাদক এস এম বাহালুল মজনুন চুন্নু ও ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/১৯৫৮ ঘ.