২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দলে গণতন্ত্র না থাকায় মানুষ বঞ্চিত হচ্ছে'

রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্রের অভাবের কারণে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্রের অভাবের কারণে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। তিনি বলেছেন, "এই অবস্থা থেকে উত্তরণ চাইলে তৃণমূল থেকে সংগঠিত হয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করতে হবে। তাদের বুঝিয়ে দিতে হবে- দেশটা তাদের নয়, গণমানুষের।" বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি এ কথা বলেন। 'আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি' এই সভার আয়োজন করে। ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়া গত বছর ২৮ জুলাই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নরসিংদীর শিবপুরে প্রয়াত এই নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার অনুসারীরা। মন্নান ভূঁইয়ার কথা স্মরণ করে আলোচনা সভায় আকবর আলি খান বলেন, "আমি দেখেছি, তার সততা ও অসাধারণ গুণাবলী। এই মানুষটি সারা জীবন গণমানুষের অধিকারের জন্য কাজ করে গেছেন। অসা