হিকমা প্রধান গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন শাহাদাত-ই-আল হিকমার প্রধান কাওসার হুসাইন সিদ্দিকী রাজশাহীতে গ্রেপ্তার হয়েছেন।
রাজশাহী, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন শাহাদাত-ই-আল হিকমার প্রধান কাওসার হুসাইন সিদ্দিকী রাজশাহীতে গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর রাজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রাজপাড়া থানার ওসি মোকাররম হোসেন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় কাওসারকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, ২০০৪ সালে শাহাদাত-ই আল হিকমা নামের সংগঠন গড়ে তুলেছিলেন তিনি। একই বছরের ৬ নভেম্বর রাজশাহীতে একটি সংবাদ সম্মেলন করতে এলে পুলিশ তাকে আটক করে। সরকার ওই সময় সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করে।
ওই সময়ই রাজপাড়া থানায় কাওসারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
২০০৪ সালে আটকের পর ছাড়া পেয়ে কাওসার স
