২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ কর্মসূচি বিএনপির

আগামী ২৩ জুলাই শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 06:34 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৩ জুলাই শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। মঙ্গলবার সকালে দল ও সহযোগী সংগঠনগুলোর যৌথসভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। সংবিধানে পঞ্চদশ সংশোধনী বাতিল, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, আরাফাত রহমান কোকোকে দণ্ডাদেশ দেওয়া, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার প্রতিবাদ এবং দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, "আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। সরকার এতে বাধা দেবে না বলেই আশা করছি।" কর্মসূচি বাধা এলে তার দায়ভার সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার ঢাকায় মিছিল ও সমাবেশ হবে বিকাল ৩টায় নয়া পল্টনের বিএনপি কার্যালয়ের সামনে। গত শনিবার খালেদা জিয়ার সভাপতিত্বে চারদলীয় জোটের বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত হয়। জোট শরিকরাও আলাদাভাবে বিক্ষোভ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৩০ ঘ.