রাজশাহী, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে জেহাদি লিফলেটসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ।
তার নাম রফিকুল ইসলাম বকুল (৫০)। তিনি পবা উপজেলার নওহাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।
সোমবার বিকালে মহানগরীর শাহ্ মখদুম উপজেলার বায়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
শাহ্ মখদুম থানার ওসি ফজলুল হক জানান, তিনি জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের মুক্তির দাবি সম্বলিত লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বেশকিছু জেহাদি লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, গত বছরের ৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫৬ ঘ.
bdnews24