সিরাজগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি শাহিনুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় শহরের দরগা রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি মোস্তফা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে ইন্ধন যোগানো এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় শাহিনুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
কোর্ট উপ-পরিদর্শক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহিনুর আলমকে আদালতে হাজির করা হলে সিনিয়র বিচার বিভাগীয় হাকিম হাসান মাহমুদুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২৩ ঘ.
bdnews24