ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগ না করা পর্র্যন্ত সরকারবিরোধী চলমান আন্দোলন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বুধবারের গণঅনশন কর্মসূচির মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
ফখরুল বলেন, "সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। তাই অবিলম্বে পদত্যাগ করে নতুন নির্বাচনের ব্যবস্থা নিতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত আমাদের চলমান আন্দোলন কর্মসূচি চলতেই থাকবে।"
বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার প্রতিবাদ, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে জনগণের অনাস্থা জ্ঞাপন এবং আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হবে।
গণঅনশনে বাধার আশঙ্কা
কর্মসূচিতে বাধার আশঙ্কা প্রকাশ করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "সরকার অতীতে আমাদের শান্তিপূর্র্ণ সব কর্মসূচিতে বাধা দিয়েছে। এবারও আমাদের আশঙ্কা রয়েছে। আশা করছি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তারা এ কর্মসূচিতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না।"
এ সময় অন্যদের মধ্যে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দল সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, কাইয়ুম চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইন্টারনেটে সরাসরি স
bdnews24